গলসিতে প্রার্থী বদল - The News Lion

গলসিতে প্রার্থী বদল

 


দি নিউজ লায়নঃ গলসি বিধানসভা আসনে গেরুয়া শিবির তাদের প্রার্থী বদল করলো। প্রথমে গলসী বিধানসভার প্রার্থী হিসাবে তপন বাগদির নাম ঘোষনা করা হয়। সেই প্রার্থীকে সোমবার পরিবর্তন করে দেয় গেরুয়া শিবির। যদিও প্রার্থী বদল নিয়ে তপন বাবুকে ফোন করা হলে তিনি কোনো বক্তব্য দিতে অস্বীকার করেন। নাম ঘোষণার পরেই তপনবাবু   দেওয়াল লিখন সহ জোরকদমে প্রচারও শুরু করে দেন।


 এরপর শনিবার বর্ধমানে এসে প্রেস কর্ণারে সাংবাদিকদের কাছে তপনবাবু বলেন, “দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। শাসকদলের বিরোধিতা করার জন্য তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। সেই মামলার কথা তুলে ধরে আমাকে প্রার্থী না হওয়ার জন্য দলের একটি অংশ চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন।“ তারপর সোমবার লোকজন নিয়ে এসে নিজের নমিনেশনপত্র জমা দিতে এসে ফিরে যান।


 এরপরই তপন বাগদীকে প্রার্থী পদ থেকে সরিয়ে দিয়ে গেরুয়া শিবির নতুন প্রার্থীর নাম ঘোষনা করে। বিজেপি সূত্রে খবর, নতুন প্রার্থী করা হয়েছে বিকাশ বিশ্বাসকে। যদিও কেন প্রার্থী পরিবর্তন করা হলো এবিষয়ে এই কপি লেখা পর্যন্ত জেলা বিজেপির তরফে কোনো বক্তব্য পাওয়া যায় নি। আর এই প্রার্থী বদল নিয়ে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.